মোঃ রবিন হোসেন, কাশিয়ানী (গোপালগঞ্জ)
প্রকাশ: ১৮:৫৭, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৯, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন বাজার, সড়ক ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এলাকার উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রগতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেন।
উপজেলার বিভিন্ন বাজারের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নতি হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার সুযোগ তৈরি হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সজল কুমার দত্ত, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।
এলাকার উন্নয়ন চাহিদা চিহ্নিত করে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।