শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ১৬:২৫, ৩০ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে শাহজাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গোরস্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গোরস্থানের ভেতরে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল। পরে ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে কালো কাপড়ের একটি ব্যাগের ভেতর থেকে সাদা স্বচ্ছ পলিপ্যাকে রাখা ১০টি প্যাকেটে মোট ১ দশমিক ০৩৩ কেজি হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।