জিহাদুল ইসলাম যাত্রাবাড়ী
প্রকাশ: ২০:১১, ৩১ অক্টোবর ২০২৬
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও আইনের কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী ময়না আক্তারকে হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁর নিকট থেকে অবৈধ ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।