সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:২১, ১৩ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় আবুল হোসেন (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে আদমজী ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার রঙ্গের গাঁও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। তিনি কর্মসূত্রে সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী জুবায়ের হোসেন জানান, আবুল হোসেন আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডে জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সকালে অটোরিকশায় করে কারখানায় যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের তথ্য অনুযায়ী, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন