দেবদাস বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, জি, আপনি যেটি শুনেছেন, তথ্যটি সঠিক। আজ সকাল সাড়ে ১০টায় হাটহাজারীর বাসা থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, আসামী তোহা হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাদী নিজেও চবির একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ৫ দিন আগে ভুক্তভোগী ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি দায়ের করেন।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির পর থেকে গ্রেফতার আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় ও ৫ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভনে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।
শীর্ষ সংবাদ: