মানবতাবিরোধী অপরাধে কামালসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৩:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কামালসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কমাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন