বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৩৮, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নতুন এই গানটির মূল চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন কামরুল ইসলাম মানিক।
এছাড়াও তার সাথে আরও অভিনয় করেছেন সায়মা নূর ও রিপন রাজা। শরীয়তপুরের গোসাইরহাট থানার মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে।
চমৎকার এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বি এম সাইফুল ইসলাম। গানটি নিয়ে শিল্পী ইমন খান বলেন, "মূল চরিত্রে কামরুল ইসলাম মানিকসহ অন্যান্যরা খুবই সুন্দর অভিনয় করেছেন।
বি এম সাইফুল ইসলাম বরাবরের মতো এবারও একটি চমৎকার ভিডিও নির্মাণ করেছেন। আশা করি গানটি সবার অনেক বেশি ভালো লাগবে এবং শ্রোতাপ্রিয় হবে।