নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৮:১৯, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের জামিনের শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
এর আগে গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং ওইদিনই কারাগারে পাঠানো হয়। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়েছিল।
এদিকে সালমান শাহ হত্যা মামলায় ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। তার উপস্থিতিতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড- এ নিয়ে বিতর্ক চলে আসছে। একাধিক তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি নতুন করে তদন্তের প্রক্রিয়ায় যায়।