নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ১০:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমান সময়ের নাট্যনির্মাতাদের মধ্যে মারুফ হোসাইন সজীব ছিলেন অন্যতম আলোচিত ও সুপরিচিত একটি নাম। স্বল্প সময়ের ক্যারিয়ারেই নাটক লেখা ও পরিচালনায় তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিলেন। শুধু পরিচালনাই নয়, নিজের নাটকের চিত্রনাট্যও তিনি নিজে লিখতেন। স্বতন্ত্র গল্পভাবনা ও নিপুণ নির্মাণশৈলীর গুণে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ভূষিত হয়েছেন বিভিন্ন সম্মাননায়।
তার নির্দেশনায় নির্মিত ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘বিকেল বেলার ছাদ’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘১০০ বিঘা ফুল বাগান’ ও ‘নুসাইবা’-এর মতো নাটকগুলো দর্শকপ্রিয়তা লাভ করে।
তরুণ বয়সেই মেধা ও কাজের মাধ্যমে নাট্যাঙ্গনে নিজস্ব পরিচয় তৈরি করা এই নির্মাতার অসময়ে চলে যাওয়াকে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন তার সহকর্মী ও অভিনয়শিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের স্বজনেরা।
শীর্ষ সংবাদ: