দুবাইয়ে প্রতারণার ফাঁদ লোভ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে চক্র

মো: রেদোয়ান কবির রিফাত :

প্রকাশ: ২১:৪৬, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৯, ১৫ নভেম্বর ২০২৬

দুবাইয়ে প্রতারণার ফাঁদ লোভ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে চক্র

দুবাইয়ে বিনিয়োগ জালিয়াতির নতুন কৌশল! অর্থের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেট খুলে সেগুলো ব্যবহার করা হচ্ছিল প্রতারণার অর্থ লেনদেনে। এমনই একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ

তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের টার্গেট করত। তাদের প্রস্তাব দেওয়া হতো, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেট খুলে দিলে বিনিময়ে দেওয়া হবে টাকা।অ্যাকাউন্ট খোলার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হতো লগইন তথ্য ও পাসওয়ার্ড। এরপর এসব অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বিভিন্ন জায়গায় স্থানান্তর করত চক্রটি।

এভাবে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে চক্রটির কার্যক্রম ও জড়িতদের শনাক্ত করে দুবাই পুলিশ। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের সদস্যদের।পুলিশের। 

এ ঘটনায় বাসিন্দাদের সতর্ক করে দুবাই পুলিশ জানিয়েছে, অর্থের বিনিময়ে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট খুলে অন্যকে ব্যবহার করতে দেওয়া কিংবা লগইন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা বা অর্থপাচার করা হলে অ্যাকাউন্টধারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।সন্দেহজনক কোনো প্রস্তাব পেলে পুলিশ আই, ই-ক্রাইম প্ল্যাটফর্ম, দুবাই পুলিশের ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া যোগাযোগ করা যাবে ৯০১ নম্বরে।অ্যাঙ্কর আউট:তাই সামান্য কিছু অর্থের লোভে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ব্যাংকিং তথ্য অন্যের হাতে তুলে দেবেন না। কারণ, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে সংঘটিত অপরাধের দায়েও পড়তে পারেন আইনি জটিলতায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন