ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫ জন। একই সময়ে হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে মোট ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ৪৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, বৃহস্পতিবার ও শুক্রবার, ফরিদপুর জেলার ৩১ জন এবং অন্যান্য জেলার ১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
শীর্ষ সংবাদ: