এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশ: ২২:২০, ৪ অক্টোবর ২০২৬
রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৭০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। সরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১০ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চারজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট ৪ হাজার ৮০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩ হাজার ৯৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩৩ জন চিকিৎসা নিয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে চট্টগ্রামে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৪১ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৪ হাজার ৫৬৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।