নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৮, ১৯ অক্টোবর ২০২৬
এ নিয়ে চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৩ জন। চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৬ জন।
২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৩৬৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলো থেকে। এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, রংপুর বিভাগে ২৩৩, চট্টগ্রাম বিভাগে ২২০, বরিশাল বিভাগে ১৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহ বিভাগে ৯২ এবং সিলেট বিভাগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ৪৬, চট্টগ্রাম বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ২৭, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ২৬ জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।