নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩২, ২১ অক্টোবর ২০২৬
বুধবার রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।
জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত দর্শনার্থীদের আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে।
উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের আহ্বানে গত ১১ অক্টোবর থেকে দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের জন্য অবরোধ স্থগিত রাখা হয়েছিল। তবে সংগঠন দুটির উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।