নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৩, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩৮, ২১ অক্টোবর ২০২৬
বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর দাবি, দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের সৌর প্যানেল স্থাপনের ঘটনা এটিই প্রথম।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে কার্যালয়টিতে ৬ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে কার্যালয়ের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিমন্ত্রীর হিসাব অনুযায়ী, সাড়ে তিন বছরের মধ্যে প্যানেল স্থাপনের খরচ উঠে আসতে পারে। এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সৌরবিদ্যুৎ খাতে মানুষের আগ্রহ বাড়ায় সরকার নীতিগত সহায়তা দিচ্ছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং কৃষকদের উৎপাদন খরচও হ্রাস পেতে পারে।