কক্সবাজার নিয়ে খুবই বিপদে আছি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

খান মাঈনুদ্দিন

প্রকাশ: ১৯:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে খুবই বিপদে আছি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কোনো উন্নয়ন প্রকল্প বা পরিকল্পনা নেওয়া হলেই একটি সংস্থা আদালতের দ্বারস্থ হচ্ছে। পরে আদালতের আদেশকে অন্যায়ভাবে ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের ঐতিহ্য ও পরিচয়ের গুরুত্বপূর্ণ ঠিকানা। এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে।

এর আগে সকালে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন তিনি।

সেখানে বর্জ্য সংগ্রহ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: