নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, মনোয়ার হোসেন ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সৎ মানুষ। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
কর্মজীবনে মনোয়ার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।
পরবর্তী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।