মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ: ১০:২১, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৪, ১৭ অক্টোবর ২০২৬
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীর উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে আয়োজিত মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রামের মানুষের মধ্যে প্রত্যাশা, উৎসাহ ও আন্তরিকতার আবহ তৈরি হয়েছে। আবহমানকাল থেকেই চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের উজ্জ্বল ঐতিহ্য ধারণ করে আসছে। ধর্ম-বর্ণের ভিন্নতা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ পারস্পরিক সহাবস্থান ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখেছেন।
তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। উৎসবের আনন্দ, সামাজিক সম্প্রীতি ও মানুষের পারস্পরিক ভালোবাসাই আমাদের সম্মিলিত শক্তি।
সাঈদ আল নোমান আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি স্বাধীনভাবে চর্চা করতে পারবেন এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন।
উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আবুল হাশেম ও মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নকুল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার নাথ।