মোঃ নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: ১৫:২৭, ২২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় এলাকার বিএনপির চার ইউনিট ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করা হয়।
এ সময় ফটিকছড়ি সংসদীয় এলাকার বিএনপির চার ইউনিটের নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।