চীনের তিব্বতে ৭ মাত্রার ভয়ংকর ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:৩২, ২২ অক্টোবর ২০২৬
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়।
সিইএনসির তথ্য মতে, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পস্থলের আশেপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার।
ভূমিকম্প স্থানীয় এলাকায় জোরালভাবে অনুভূত হয়েছে। এর উপকেন্দ্র ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
কয়েক মাস আগে নেপালে হড়পা বান ও ভূমিধসের ঘটনায় তিব্বত পাহাড়ে ভূমিকম্পের যোগসূত্রের কথা বলেছিলেন বিজ্ঞানীদের একাংশ। নতুন করে ভয়াল কম্পনে শঙ্কিত বিশেষজ্ঞরা।