নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৬, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় শহরের অপরাধ দমন এবং নিরাপত্তায় সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
প্রতীমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। মাদক-ছিনতাই-চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজের যে কোনো অন্যায়-অপরাধ দমনে পুলিশকে কঠোরভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, গত সরকারের সময় কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। অনেক অপরাধের সঙ্গে জনপ্রতিনিধিরাও জড়িত থাকতেন। কিন্তু, আমরা এসব প্রশ্রয় দেব না। অপরাধের সঙ্গে দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।