অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সোহেল রানা, সিংগাইর

প্রকাশ: ১৬:৩৫, ২৪ মে ২০২৬

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি খননযন্ত্র (এক্সকাভেটর) অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র ব্যবহার করে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গেরাদিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে একটি এক্সকাভেটর অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

তিনি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন