পিরোজপুর মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:১৫, ২৩ নভেম্বর ২০২৬

পিরোজপুর মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শাহিন হাওলাদার (২৮) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।

‎রোববার (২২ নভেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার শাহিন হাওলাদার মঠবাড়িয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে শাহিন হাওলাদার এক কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
‎
‎মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৮ বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর সিপিএসসি, বরিশালের একটি অভিযানিক দল তুষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।
‎
‎চাঞ্চল্যকর এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ব্যাটালিয়ন সূত্র জানায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন