কেশবপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৬, ২৩ নভেম্বর ২০২৬
আব্দুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনে পুরাপাড়া এলাকা থেকে এসসিপির নেতাকর্মীরা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিন কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এসআই মাসুম বিল্লাহ আরও জানান, ওই ঘটনার সঙ্গে আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শীর্ষ সংবাদ: