সাটুরিয়া প্রতিনিধি
প্রকাশ: ০০:১৯, ২৫ জুন ২০২৬
পরিদর্শনকালে তাঁরা প্রকল্পের কাজের মান, অগ্রগতি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন। স্থানীয় জনগণের কল্যাণে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা, সাটুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপস্থিত অতিথিরা সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শীর্ষ সংবাদ: