চাই সুই উ মারমা, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
প্রকাশ: ২২:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা স্কটের মাধ্যমে সাজেক যাওয়ার সময় বাঘাইহাট বাজার এলাকায় তাঁরা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, পর্যটকদের স্লোগানকে কেন্দ্র করে বাঘাইহাট বাজার এলাকায় স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাজেক থানা পুলিশ ছয়জনকে আটক করে। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন—মো. ফারদিন এহসান হৃদয় (২৪), ব্রাহ্মণবাড়িয়া; সুশান্ত পাল (২৩), হবিগঞ্জ; ইয়াছিন (৩২), ব্রাহ্মণবাড়িয়া; মো. সাইফুল ইসলাম (২৭), পটুয়াখালী; হারুন ইসলাম তুষার (২৬), হবিগঞ্জ এবং রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), হবিগঞ্জ জেলার বাসিন্দা।
সাজেক থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।