মঞ্জুরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: ২১:২৯, ২৩ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 'দক্ষিণ বানিয়াগাঁতী এস.এন সংসদ' কর্তৃক আয়োজিত 'ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬'।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে বানিয়াগাঁতী কলেজ মাঠ প্রাঙ্গণে এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় 'কুদ্দুছের বাগান ফুটবল একাদশ' এবং 'মামা ভাগ্নে ফুটবল একাদশ'।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম (মনি) সাবেক মেম্বর ৫ নং ওয়ার্ড ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জাবেদ আলী মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম গোলাম, সাবেক ছাত্রনেতা ৩ নং ভাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা এম এ, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার, বেলকুচি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, বেলকুচি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মজনু খান, বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা তাঁদের বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে এরকম ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করায় 'দক্ষিণ বানিয়াগাঁতী এস.এন সংসদ'-কে ধন্যবাদ জানান।
স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করেন।