এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১১, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৬, ২৩ অক্টোবর ২০২৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোঃ আলম মিয়া (৩৫) ও সুমা (৪০)। তারা উভয়ই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন