নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫১, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৬, ২৪ অক্টোবর ২০২৬
এরই ধারাবাহিকতায় এসআরবি-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনসহ ০৯ (নয়) টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মাবুদ(৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অদ্য ২৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৫:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আব্দুল মাবুদ (৪০) চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন এওচিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগম দম্পতির ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে ০৯(নয়)টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১৫ এর এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।