সাবেক-বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতার বিতর্কিত মন্তব্য

‎রাজ্জাক মিয়া,কুলাউড়া (মৌলভীবাজার) :

প্রকাশ: ১৮:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক-বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতার বিতর্কিত মন্তব্য

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বিএনপিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিলেন যে দলটি দীর্ঘ ১৭ বছর ঘুরে দাঁড়াতে পারেনি। একই সঙ্গে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও বিএনপির রাজনীতিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করবেন যে দলটি ভবিষ্যতে আর ঘুরে দাঁড়াতে পারবে না—এমন মন্তব্য করেন তিনি।
‎
‎তবে পোস্টটিতে ব্যবহৃত ভাষা ছিল অশালীন ও আক্রমণাত্মক, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে।
‎
‎সিদ্দিক হোসাইন রুবেল মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন তবে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছেন।
‎
‎উল্লেখ্য, আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে দলটির ভাইস চেয়ারম্যান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন