নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ১৮:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মনপুরা থানার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় জনৈক রহমানের চায়ের দোকানের সামনে ইট সলিং রাস্তার ওপর থেকে শাকিল ও আল আমিনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রেহান উদ্দিন।
এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।