নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ১৭:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গফুরকে গ্রেপ্তারের জন্য পুলিশ মুচিবাড়ির কোনা বাজারে গেলে তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাজারের পশ্চিম মাথায় পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে পুলিশ তাকে ধাওয়া করলে আব্দুল গফুর পাশের একটি সুপারি বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে ওই বাগান থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আব্দুল গফুরের বিরুদ্ধে কয়েকজনকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।’
তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল গফুরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।