গফরগাঁওয়ে  বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সাব্বির পলাতক

সফিউর রহমান সাকিব ,গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশ: ১৬:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গফরগাঁওয়ে  বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত সাব্বির পলাতক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তোড়া (১১) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরী। গত কাল রাত আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু তোড়া গতকাল তার নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন রাতে তাকে বাড়ির পাশ থেকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় উত্তর হারিনা গ্রামের ‘লম্বা রফিক’ নামে পরিচিত এক ব্যক্তির ছেলে সাব্বির (২০)। সেখানে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহের পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

পাগলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাব্বির পলাতক রয়েছে, তবে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন