ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ১৮:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরোনো আধাপাকা ভবনে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভবনটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ ও সরঞ্জাম পাওয়া যায়।
এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া শর্টগানের কার্তুজগুলো পুলিশের কাছ থেকে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলোর প্রকৃত উৎস ও কীভাবে সেখানে পৌঁছেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
উদ্ধার হওয়া কার্তুজ, টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে অভিযানকারী দল।