সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

আব্দুল ওয়াহেদ, সারিয়াকান্দি(বগুড়া)

প্রকাশ: ২০:১৫, ১ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ ৬ জন এবং নিয়মিত মামলার আইনের সংঘাতে জড়িত দুই শিশুসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিছির ওরফে মিছিল (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি সারিয়াকান্দি উপজেলার পাইকপাড়া গ্রামের মোঃ মোয়াজ্জেম আকন্দের ছেলে এবং বর্তমানে বাড়ইপাড়া এলাকায় বসবাস করেন।

এ ছাড়া ৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি এফজেড মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোঃ সাহাবুল হাসান (৩৯), মোঃ সাগর মাহমুদ (২৬), মোঃ আহসান হাবিব (২০), মোঃ জিসান হাসান কাজী ওরফে মুন্না (২১) ও অপর একজন।

অন্যদিকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সারিয়াকান্দির গোয়ালবাতান (প্রামাণিকপাড়া) এলাকার মোঃ স্বাধীন মিয়া (২৬)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নিয়মিত মামলায় আইনের সংঘাতে জড়িত শিশু মোঃ সামিউল ইসলাম (১৪) ও মোঃ সাব্বির হোসেন (১৩)কেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনের বাড়ি সারিয়াকান্দি উপজেলার সুতানারা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন