যুবদল,সেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের এই কমিটি ইতিহাস হয়ে থাকবে

মোকামতলা উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৫, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১১, ১ অক্টোবর ২০২৬

যুবদল,সেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের এই কমিটি ইতিহাস হয়ে থাকবে

বগুড়ার নবসৃষ্ট মোকামতলা উপজেলায় রাজনৈতিক ইতিহাস গড়ল বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

উপজেলা গঠনের পর এবারই প্রথম এই তিন সংগঠনের উপজেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, শুধু বিএনপির অঙ্গসংগঠন নয়, মোকামতলা উপজেলা প্রতিষ্ঠার পর এটিই প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের উপজেলা কমিটি।

নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত তিন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় তিনি বলেন, মোকামতলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই কমিটি রাজনৈতিক ইতিহাস হয়ে থাকবে।

নবসৃষ্ট একটি উপজেলায় বিএনপির তিন গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের প্রথম উপজেলা কমিটি গঠনের মধ্য দিয়ে মোকামতলার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন অধ্যায়ের সূচনা হলো।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন