নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ১৮:৫০, ১ অক্টোবর ২০২৬
তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতিতে সরকারের বিভিন্ন কর্মসূচি ব্যাহত হলে ক্ষতি দেশের সাধারণ মানুষেরই হবে। তবে বিএনপি দেশের মানুষের দেওয়া দায়িত্ব নিয়ে সর্বশক্তি দিয়ে আইন সবার জন্য সমান এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করবে বলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং আইনের শাসন ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। বিএনপি দায়িত্ব পাওয়ার পর সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচিও মানুষের কল্যাণে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, খাল ও নদী খননের কাজ সফল হলে এ এলাকার সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং ফসল উৎপাদন ১ লাখ মেট্রিক টন বাড়বে।