মোঃ জাকির হোসেন ( বাবলু ) দুর্গাপুর (রাজশাহী)
প্রকাশ: ১৯:৫৮, ১ অক্টোবর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে উপজেলার ধরমপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।
দণ্ডপ্রাপ্ত রুবেল মোল্লা ধরমপুর গ্রামের মৃত মাহবুব মোল্লার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে মাতলামি ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে রুবেল মোল্লাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দুর্গাপুর থানার সাব-ইনস্পেক্টর (এসআই) রিমন মন্ডল ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।