চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: ১৭:২৮, ১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রিভারঘাট পোস্টের কমান্ডার হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬.৭৪ ঘনফুট সেগুন কাঠ এবং ৩৩.১৭ ঘনফুট গামারী কাঠসহ সর্বমোট ৬৯.৯১ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৪ হাজার ৫৯৫ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব উপায়ে সীমান্ত ও পাহাড়ি পথে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এ ধরনের আভিযানিক ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।