ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৮, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০১, ১ অক্টোবর ২০২৬

ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইলিশা বায়োগ্যাস পল্লীর উদ্বোধন এবং বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ইলিশা বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সংশ্লিষ্টরা জানান, এ বায়োগ্যাস পল্লীর মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার বাড়লে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায়ও এটি ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, স্থানীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন