ভালুকায় ট্রাভেলসে তল্লাশি, ২৫ পিস মাদকসহ যুবক আটক

মাহমুদুল হাসান, ময়মনসিংহ

প্রকাশ: ১৭:৪১, ১ অক্টোবর ২০২৬

ভালুকায় ট্রাভেলসে তল্লাশি, ২৫ পিস মাদকসহ যুবক আটক

ময়মনসিংহের ভালুকায় পাহাড়ী ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে অনন্ত দাস (২০) নামে এক যুবককে ২৫ পিস ‘ইন্ডিয়ান এসকুফ ডিএক্স’ সিরাপসহ আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও সার্জেন্ট মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড়ী ট্রাভেলসের ওই গাড়িতে তল্লাশি চালায়। এ সময় অনন্ত দাসকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক যুবকের কাছ থেকে ২৫ পিস Indian Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, এসব সিরাপ বাংলাদেশে ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।

আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন