বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোকের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোকের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে হৃদরোগ সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোকের মিরপুর-১, পল্লবী, কচুক্ষেত এবং আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার শাখায় একযোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিকের বেশি মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে বিনামূল্যে ইসিজি (ECG), রক্তে গ্লুকোজ পরীক্ষা (ফাস্টিং/র‌্যান্ডম), রক্তচাপ পরিমাপ এবং চিকিৎসকের পরামর্শ প্রদানের ব্যবস্থা ছিল। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দেওয়া হয়।
ক্যাম্পে আসা রোগীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং আন্তরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। কয়েকজন সেবাগ্রহীতা জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ ও চিকিৎসকের সরাসরি পরামর্শ তাঁদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি একই স্থানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুন