মোঃ রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ২৩:৫৬, ৫ অক্টোবর ২০২৬
রোববার (৪ অক্টোবর) সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বীপের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলিত ছিলেন। বর্তমান সরকারের উদ্যোগে কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ দ্বীপবাসীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী আসিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ কুতুবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোছাইন, সদস্যসচিব এমএ সালাম কুতুবী, উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম, লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোছাইন, কৈয়ারবিল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোসাইন ভুট্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কুতুবদিয়ার প্রান্তিক পর্যায়ের দরিদ্র, অসহায়, দুস্থ ও অসুস্থ ৩৭২ পরিবারের প্রতিনিধিদের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে মোট ৩০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।