এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা:
প্রকাশ: ২১:৫৭, ৫ অক্টোবর ২০২৬
দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাইকুর দাড়িয়া গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. খালেদ মন্ডল (৩২), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কুননগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. সোহেল আলম (৩৯) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধনতা গ্রামের মো. তাইজউদ্দিনের ছেলে মো. ওলিউল্লাহ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি দামুড়হুদা বাজার ও মালিক সুপার মার্কেট এলাকায় একটি মাদ্রাসার নামে তৈরি ভুয়া রশিদ ব্যবহার করে চ্যারিটির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। তাদের কর্মকাণ্ড ও রশিদের সত্যতা নিয়ে সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করে।
আদালত মামলার নথিপত্র ও উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।