মোঃ আনোয়ার হোসাইন জামালপুর
প্রকাশ: ২১:২৭, ৫ অক্টোবর ২০২৬
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দিগলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা গেছে, চোরাচালানের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’—এ নীতির আলোকে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, বিজিইউএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।
এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। টহলদলটি সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকশীগঞ্জ উপজেলার দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০০ পিস স্কিন সাইন ক্রিম, ৫৯৪ পিস চেইন ও ১৭ জোড়া কানের রিং।
সব মিলিয়ে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।জব্দ করা এসব চোরাই পণ্য বিধি অনুযায়ী রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”