টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রামু, কক্সবাজার

প্রকাশ: ২০:১৯, ৫ অক্টোবর ২০২৬

টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আত্মপ্রকাশের পর থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

আপনারা জানেন যে, পার্শ্ববর্তী দেশের কতিপয় সংঘবদ্ধ চক্র মাদকের এই বড় চালান টেকনাফ ও উখিয়া সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে পার করে এনে স্থানীয় সিন্ডিকেটের কাছে হস্তান্তরের পরিকল্পনা করে। পরবর্তীতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এই মাদক বিভিন্ন মাধ্যম হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। এতে করে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এর দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারী ও প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ সমাজের নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায়, অদ্য ০৫ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০:০১ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও ২ বিজিবি, টেকনাফ ব্যাটালিয়নের একটি যৌথ আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্ত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বাংলাদেশী মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া ৪নং ব্রীজের ০১নং সুইচ গেটের পশ্চিম পাশের খালে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো: ইদ্রিস (৪০), পিতা-মৃত আব্দুল হাকিম, মাতা-মৃত সখিনা খাতুন, সাং-ডেইলপাড়া, ০৬ নং ওয়ার্ড, সদর ইউপি, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। 

একই তারিখে অপর একটি অভিযানে সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় সিপিসি-১, টেকনাফ ক্যাম্প কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ৫ নং বাহারছড়া ইউপিস্থ, ০৮ নং ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাছ ধরার ট্রলার হতে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মোঃ রিয়াজ(২৩) এবং নুরুল আলম ও নাছিমা দম্পতির ছেলে আতাউর রহমান(২৪)। দুইটি অভিযানে সর্বমোট ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

আপনাদের আরো অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৩ আগস্ট ২০২৬ তারিখ হতে অদ্যবধি সর্বমোট ১২০ টি অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ কর্তৃক প্রায় ১৩ লক্ষ ৯৭ হাজার ৪২৭ পিস ইয়াবা, ০৩ কেজি ক্রিস্টাল (আইস), ৩০.৫ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ০১ একটি বিদেশী এসএমজি, ০১টি এলজি, ০১টি ওয়ান শুটারগান, ৩৪২ রাউন্ড তাজাগুলি এবং ৪৬ জন অপহৃত ও পাচারকৃত ভিকটিম উদ্ধারসহ সর্বমোট ১৫৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

অস্ত্র, মাদক ও অপহরণের মত অপরাধ নির্মূলে এসআরবি-১৫ এর এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যহত থাকবে। অপরাধীরা যে স্তরেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধ পরিকর। আমরা সাধারণত জনগণের সহযোগিতা এবং আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা প্রত্যাশা করি। 

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন