মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী
প্রকাশ: ১৮:৫০, ৫ অক্টোবর ২০২৬
তারা বলেন, সত্য উদঘাটন এবং তা বস্তুনিষ্ঠভাবে মানুষের সামনে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, বাধা, হুমকি কিংবা হয়রানির শিকার হবেন—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক উল্লেখ করে তারা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, এর পেছনে কারা ছিল এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের ইন্ধন কিংবা সংশ্লিষ্টতা ছিল কি না—তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটনের দাবি জানান তারা।
সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন উল্লেখ করে রাজশাহীর সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, সমাজের নানা অনিয়ম, অসংগতি, অপরাধ ও মানুষের কথা তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের জানার অধিকারের ওপর আঘাত।
তারা আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকরা যদি নিরাপদে ও স্বাধীনভাবে কাজ করতে না পারেন, তাহলে তা শুধু সাংবাদিকদের জন্য নয়, পুরো শিক্ষাঙ্গনের মুক্ত, গণতান্ত্রিক ও সহনশীল পরিবেশের জন্যও উদ্বেগের বিষয়।
নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, বাধা কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু সাংবাদিককে নিরাপদ রাখা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের জানার অধিকার।