মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
প্রকাশ: ২০:৫১, ৫ অক্টোবর ২০২৬
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝাল চত্বরে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শিরোনামে একটি ব্যানার টাঙানোর পর তিনি এসব কথা বলেন।
সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর জনগণ আশা করেছিল, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ এবং প্রশাসনে দলীয়করণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। কিন্তু সরকারের ২০০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করলে এসব ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “অতীতে ছাত্রলীগ যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধিপত্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ছাত্রদলও যদি একই পথে হাঁটে, তাহলে তাদের পরিণতিও একই হতে পারে। তাই সময় থাকতে ছাত্রদলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে শিক্ষার্থীবান্ধব রাজনীতির চর্চা করার আহ্বান জানাচ্ছি। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। সরকারের কর্মকাণ্ডে জনগণ হতাশ হলে এর দায় সরকারকেই নিতে হবে।”
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বানও জানান তিনি।