খুবি প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৩, ৪ অক্টোবর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এ মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ ও প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, তাঁদের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উপাচার্য গুণী শিক্ষকদের অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি ও সম্মান জানানোর এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
আগামীকাল ৫ অক্টোবর (সোমবার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা হিসেবে নির্বাচিত গুণী শিক্ষকদের ক্রেস্ট, চেক ও সম্মাননা সনদ প্রদান করা হবে।