নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ২৩:৩৯, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৪০, ৩ অক্টোবর ২০২৬
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার মানোন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
নতুন বই ছাপার বিষয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এবার বইয়ের মান নিশ্চিত করতে কাগজ ও ছাপার কালির গুণগত মানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে ইতোমধ্যে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। বই ছাপার কাজে কোনো ধরনের মানের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার পরও যদি কোনো অনিয়ম, ত্রুটি বা গাফিলতির অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আগামী বছর ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত করার চেষ্টা চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একাধিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।